দার্জিলিং জেলায় স্বাস্থ্যকর্মীদের ড্রাইরান - The News Lion

দার্জিলিং জেলায় স্বাস্থ্যকর্মীদের ড্রাইরান

 


দি নিউজ লায়নঃ      দার্জিলিং জেলায় স্বাস্থ্যকর্মীদের ড্রাইরান। জেলার উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল সহ চার কেন্দ্রে করোনা ভ্যাকসিনশনের চললো ড্রাই রান। এই পর্যায়ে কোনোরকম ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়নি, শুধুমাত্র প্রক্রিয়াকরনের মহড়া চলে। ৭৩জন স্বাস্থ্যকর্মী প্রথম পর্যায়ের ড্রাই রানে অংশ নেন। ৭৫জনের স্বাস্থ্যকর্মীর যোগাযোগে অনিচ্ছাকৃত ত্রুটি থাকার কারনে দুজন উপস্থিত হতে পারেনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল। 


প্ৰথম পর্যায়ে দার্জিলিং  জেলা হাসপাতাল,শিলিগুড়ি জেলা হাসপাতাল ও নকাশলবাড়ি মহকুমা হাসপাতাল সহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে আরও এক কেন্দ্রের ব্যবস্থা করা হয়। দার্জিলিং জেলা ডেপুটি স্বাস্থ্য আধিকারিক তিন সংযুক্ত লুই জানান সুষ্ঠ মতোই হয়েছে।এই ভ্যাকসিন অন্য ভ্যাকসিনের মতো নয় তাই মহড়া হিসেবে ড্রাই রানের মধ্য দিয়ে প্রশিক্ষণ দেওয়া হলো। স্বাস্থ্য কর্মীদের আরও কোনো জিজ্ঞাসা থেকে থাকলে তারা পরবর্তীতে কর্মসূচিতে অংশ নিয়ে শুধরে নিতে পারবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.